তালেবান ও আমেরিকার সমঝোতা চুক্তি গত ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ১৯ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটতে চলেছে বলে আশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উপস্থিতিতে আফগান বিষয়ে মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে মোল্লা আবদুল গনি বারাদার চুক্তিতে সই করেন। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি তালেবান ও আফগান সরকার তাদের অঙ্গীকার রক্ষা করতে পারে, তাহলে যুদ্ধের অবসান ঘটিয়ে আমরা আমাদের সেনাদের ঘরে ফিরিয়ে আনতে পারি।’ আন্তর্জাতিক রাজনীতির খেলায় কখনো শত্রু বন্ধুতে পরিণত হয়; আবার কখনো বন্ধু হয়ে যায় শত্রু। ২০১০ সালে সিআইএ মোল্লা আবদুল গনি বারাদারকেই ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পাকিস্তান সরকারের মাধ্যমে করাচিতে গ্রেফতার করিয়েছিল। আট বছর জেল খেটে তিনি মুক্তি লাভ করেন। বারাদার ছিলেন আফগান তালেবান নেতা মোল্লা মুহাম্মদ ওমরের সহ-অধিনায়ক। সেই সিআইএ’র অনুরোধে বারাদার সমঝোতা চুক্তিতে তালেবানদের পক্ষে স্বাক্ষর করেছেন। চুক্তি করলেও তালেবান যোদ্ধারা ঘরে ফিরে যায়নি। স্বদেশের পর্বতচূড়া ও গিরি উপত্যকার সব ক্যা...