আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না
আমরা বাংলাদেশিরা নানাভাবে বিভাজিত। জাতি, ধর্ম, রাজনীতির ভিত্তিতে বিভাজন অসহনীয়। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে অর্ধেকটা সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তৈরির প্রেক্ষাপটে অগ্রণী ভূমিকা রেখেছিল। তাদের একটি আদর্শিক চেতনা ছিল, ছিল নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম। কিন্তু ২৪ বছরের ক্ষমতা ধারণকালে ও শাসনামলে তাদের দেশ পরিচালনা ও কর্মকাণ্ডে দেশ ও জনগণের প্রতি তারা দরদ, মায়া, ভালোবাসা ফুটিয়ে তুলতে পারেনি, তারা জনবান্ধব হয়ে উঠতে পারেনি, তাদের কর্মকাণ্ডে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। তারা দেশ ও জনগণকে বিভাজন করছে, তারা আওয়ামী লীগ ও তার সমর্থনকারীর সাথে অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষের মাঝে বিভাজন তৈরি করেছে। তারা চেয়েছে যেকোন মূল্যে দেশের সকল মানুষকে আওয়ামী বানাতে। এটা তাদের জন্য বুমেরাং হয়েছে। যার ফলে তাদেরকে পালাতে হয়েছে, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, জীবনের সন্ধিক্ষণে এসে মান সম্মান বিসর্জন দিতে হচ্ছে। তারা ধরেই নিয়েছিল ক্ষমতা আর টাকা তাদের একমাত্র অবলম্বন, জনগণ কিছুই না।
আমরা যারা সময়ের এই পালাবদল থেকে শিক্ষা নিতে পারব না, তাদের জন্যও করুন ভবিষ্যত অপেক্ষা করছে। কোনভাবে ইহকাল থেকে বেঁচে গেলেও পরকাল থেকে বাঁচার উপায় আছে কি??? পরকালে তো ক্ষমতা আর টাকার খেলা চলে না, সেখানে তো কেউ ঘুষ নেই না।
কালা মানিক (বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক) এর কলা পাতার কথা ভুলে যায়েন না।
মনে রাখবেন- আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।
© মোঃ মামুন চৌধুরী
Comments
Post a Comment